IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> কিরকুক শহরের কাছে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

কিরকুক শহরের কাছে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ শহর কিরকুকের কাছে এক বোমা হামলায় অন্তত নয়জন ফেডারেল পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার কিরকুক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাফরা গ্রামের কাছে এ হামলা চালানো হয়। হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইরাকের একজন ফেডারেল পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হামলাকারীরা একটি বিস্ফোরণ ঘটানোর পর হালকা অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তাদের একটি গাড়িতে সরাসরি গুলি চালায়। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়ে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আইএস ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নিলেও ২০১৯ সাল নাগাদ ইরান ও রাশিয়ার নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযানে সম্পূর্ণ পর্যুদস্ত হয়। তবে এই জঙ্গী গোষ্ঠির সন্ত্রাসীরা এখনও মাঝেমধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের অস্তিত্বের জানান দেয়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি আইএস জঙ্গিদের কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা যাতে এ ধরনের হামলা চালানোর সুযোগ না পায় সেজন্য জনগুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এর পর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31