ধূমকেতু প্রতিবেদক : এস.সি.এ.ডব্লিউ এর দেওয়া স্লিপিং কিটস রোটারি ক্লাব অব ঢাকার উদ্যোগে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত ৬০০ শিশুর মাঝে বিতরণ করা হয়েছে।
কর্মসূচীতে সহযোগিতা করেন, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী সাইনিং।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর শিশু একাডেমিতে কর্মসূচি বাস্তবায়ন করেন ঢাকা ও রাজশাহীর রোটারি ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকার সভাপতি রোটারিয়ান ইন্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, এস.সি.এ. ডব্লিউ এর সহযোগিতায় গত ৩৮ বছর ধরে রোটারি ক্লাব স্লিপিং কিটস বিতরণ করে আসছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে এই কিটস বিতরণ করেন তারা। খুবই সফলভাবে আজ রাজশাহীতে ও এ কর্মসূচি বাস্তবায়ন করেন বলে জানান তিনি।
চার সেট পোশাক, স্কুল ব্যাগ, বালিশ, কম্বল, মশারী, স্যান্ডেল, গামছা, টিফিন বক্স ও পানির পট ইত্যাদি স্লিপং কিটসের ভেতরের সামগ্রী বলে জানান, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান এম এ মান্নান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি রোটারিয়ান শামীম আহমেদ, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর নমিনি রোটারিয়ান সোহেল রানা, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী’র সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম, সাবেক সভাপতি রোটারিয়ান তাপস মজুমদার।
আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ঢাকার ভাইস প্রেসিডেন্ট অবঃ লেফটেনেন্ট কর্ণেল রোটারিয়ান কামরুজ্জামান, রোটারিয়ান খালেকুজ্জামান, রোটারিয়ান এস এম আনোয়ার হোসেন রোটারিয়ান বায়েজিদুর রহমান, রোটারিয়ান কামাল ওয়ারিস,সভাপতি নমিনি রোটারিয়ান শেখ নাহার মাহমুদ ও সাবেক সভাপতি রোটারিয়ান জাওয়াহিরুল গণি প্রমুখ।


