ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘এক পলকে বিজ্ঞান-৩’ ভ্রম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রা, সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস, চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান হযরত আলী, দেলোয়ার হোসেন, বাবলু হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা প্রমুখ।


