ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া দক্ষিনপাড়া গ্রামে মাটি খননের সময় ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি।
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অধিনায়ক লে. আলমগীর কবির (পিএসসি) জানান, গত (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় ২৯ বিজিবি সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকার আমড়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের পুত্র মোকসেদুল ইসলাম (৫২) এর নিজ জমিতে মাটি খননের সময় ৩০১ কেজি ওজনের একটি কোষ্টি পাথরে মুর্তির সন্ধান পায়।
তিনি বলেন, সে বিষয়টি তৎক্ষনাৎ আমড়া সীমান্ত ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ি কমান্ডার সুবেদার শুকশাহ এর নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি উদ্ধার করে ২৯ বিজিবি সদর দপ্তরে জমা দেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ টাকা।


