IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইউক্রেন যুদ্ধে ১৮ হাজার বেসামরিক হতাহত’

‘ইউক্রেন যুদ্ধে ১৮ হাজার বেসামরিক হতাহত’

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক হতাহতের ঘটনা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর)। যার মধ্যে ৬ হাজার ৮৮৪ জন নিহত এবং ১০ হাজার ৯৪৭ জন আহত হয়েছে।

বুধবার ওএইচসিএইচআর এক বিবৃতিতে বলেছে, অধিকাংশ বেসামরিক হতাহতের রেকর্ড করা হয়েছে ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলে যেখানে ৪ হাজারেরও বেসামরিক লোক নিহত এবং ৫ হাজার ৬৪৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের বিস্তৃত এলাকায় বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণেই এই হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। যার মধ্যে ভারী কামান, একাধিক লঞ্চ রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হতাহতের প্রকৃত পরিসংখ্যান সম্ভবত যথেষ্ট বেশি, কারণ কিছু স্থানে তীব্র লড়াইয়ের ফলে তথ্য সংগ্রহ বিলম্বিত হয়েছে।

এদিকে ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিনের মতে, রাশিয়া আক্রমণ করার পর থেকে গ্যাস পাইপলাইন, পাওয়ার সাবস্টেশন এবং সেতু সহ ইউক্রেনের প্রায় ৭০০টি গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাতকারে ইয়েনিন বলেছেন, রাশিয়ান হামলার ফলে দেশ জুড়ে ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে।

তিনি বলেন, অক্টোবর থেকে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের জ্বালানি সরবরাহ সুবিধাগুলোতে ব্যাপক হামলা চালায়। যার ফলে দেশজুড়ে লাখ লাখ ইউক্রেনীরা বিদুৎ ও তাপহীন রয়েছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31