IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারের কারাগারে দাঙ্গা

মিয়ানমারের কারাগারে দাঙ্গা

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের পশ্চিমে ইয়াঙ্গুনের একটি কারাগারে দাঙ্গায় এক বন্দি নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া দাঙ্গার ফলে কারাগারে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালিয়ে গেছে ৭০ জন বন্দি।

শনিবার (৭ জানুয়ারি) দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রক্ষীরা একজন বন্দির কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পরে শাস্তিমূলক ব্যবস্থা নিলে পাথেইনের কারাগারে দাঙ্গা শুরু হয়। পরের দিন সকালে প্রায় ৭০ জন বন্দি তাদের সেল ও ক্ষতিগ্রস্থ বাসস্থান থেকে পালিয়ে যায়।

জান্তা বলেছে, বন্দিরা নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার জন্য লাঠি, ইট এবং সিমেন্টের টুকরো ব্যবহার করেছিল।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আলোচনা ব্যর্থ হয়। পরে তারা বলপ্রয়োগের আশ্রয় নেয়।

বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ভিড় ভাঙতে ও দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়েছে।

জান্তা বলছে, সংঘর্ষে একজন বন্দি নিহত, দুই পুলিশ ও নয়জন প্রহরীসহ ৬৩ জন বন্দি আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম মৃত বন্দিকে রাজনৈতিক আটক হিসাবে বর্ণনা করেছে। বিবিসি বার্মিজ বলছে, সে সন্ত্রাসবাদের অভিযোগে আটক হয়েছিল। ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে জান্তা।

গত সপ্তাহে জান্তা ঘোষণা করে, তারা ব্রিটেন থেকে মিয়ানমারের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ৭,০০০ এরও বেশি বন্দিকে মুক্ত করবে।

একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে ২,৭০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়া ভিন্নমতের বিরুদ্ধে পীড়নের অংশ হিসাবে ১৩,০০০ জনেরও বেশি জনকে আটক করা হয়েছে।

গত বছরের জুলাই মাসে, সরকারের সাবেক আইন প্রণেতা ফিও জেয়া থাও ও গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউসহ চার বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

গত ৩০ বছরের মধ্যে এটি মিয়ানমার রাষ্ট্রের মৃত্যুদণ্ড সাজার প্রথম ব্যবহার।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমারের কারাগারগুলো কঠোর অবস্থা ও তাদের কথিত নির্যাতনের জন্য কুখ্যাত।

সূত্র: দ্য হিন্দু

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31