IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রাজিলে বিক্ষোভে ১৫০০ জন গ্রেপ্তার

ব্রাজিলে বিক্ষোভে ১৫০০ জন গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রোববার ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছে দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টরপন্থি নেতা জাইর বলসোনারোর সমর্থকরা।

চরম ডানপন্থি এসব সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক জায়গায় হামলা চালান। বিরোধী দলের এ হামলার তীব্র সমালোচনা করে একে ‘ফ্যাসিস্ট’ হামলা বলে আখ্যা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা।

এদিকে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও কংগ্রেসে হামলা চালিয়ে দাঙ্গার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ব্রাজিলে গণতন্ত্রের পক্ষে সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে কারাদণ্ডের দাবিতে দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে স্লোগান দেয় জনতা।

সাও পাওলোতে বৃহৎ সমাবেশে বিক্ষোভকারীরা পর্তুগিজ ভাষায় ‘আমরা গণতন্ত্র’ লেখা বড় ব্যানার নিয়ে মিছিল করেন।

সোমবার সন্ধ্যায় ৭৭ বছর বয়সী লুলা দেশের গভর্নরদের সঙ্গে কংগ্রেসের ক্ষতিগ্রস্ত ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন। তিনি নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দেয়ার অঙ্গীকার করেন। পরে এ ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ আটক করা হয়।

যদিও দেশটির সাবেক বলসোনারো বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’। একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তার অবস্থানের কথা তুলে ধরেছেন।

এদিকে নিজ দেশে দাঙ্গা বাধিয়ে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে এখান থেকে বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন এমপি।

তবে বলসোনারোর স্ত্রী ফ্লোরিডার স্থানীয় সময় সোমবার জানান, অন্ত্রে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হন বলসোনারো। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি।

রোববার ব্রাজিলে হামলার ঘটনা ফের ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলার কথাই মনে করিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রে যেমন ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিলেন, তেমনই রোববার সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরাও সবুজ-হলুদ পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একে একে কংগ্রেস, সুপ্রিমকোর্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট প্যালেসে ভাঙচুর চালান তারা।

অবশ্য ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষের পর রোববার সন্ধ্যায় রাজধানী ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ এসব ভবনের নিয়ন্ত্রণ ফিরে পায় পুলিশ।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা রোববার বন্যা বিধ্বস্ত আরারাকোয়ারা শহরে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে থাকাবস্থায় রাজধানী ব্রাসিলিয়ায় হামলার খবর পান তিনি। এর পর সেখান থেকেই তিনি ডিক্রি জারি করেন।

ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতাও দেয়া হয়। পরে রাজধানী শহরে পৌঁছে প্রেসিডেন্ট লুলা নিজেই সুপ্রিমকোর্ট ভবনে গিয়ে ক্ষতি পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31