IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে মিসাইল হামলায় নিহত ১২

ইউক্রেনে মিসাইল হামলায় নিহত ১২

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন জুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

এছাড়া এই হামলায় রাজধানী কিয়েভ, খারকিভ এবং ওডেসাসহ আরও কয়েকটি শহরেও রুশ মিসাইল আঘাত হেনেছে। রোববার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ মিসাইল হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অংশই এখন জরুরি ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। মূলত শনিবারের হামলায় বেশ কয়েকটি শহরে বিদ্যুতের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর আগে, যুক্তরাজ্য কিয়েভের প্রতিরক্ষায় সহায়তা করতে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়। জবাবে রাশিয়া জানায়, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করলে রুশ অভিযান আরও তীব্রতর হবে এবং আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।

তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করলেই বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার আক্রমণ বন্ধ করা যেতে পারে। রাতের ভাষণে তিনি বলেন, রাশিয়ার নিক্ষেপ করা ৩০টি ক্ষেপণাস্ত্রর মধ্যে ২০টিরও বেশি ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে। জেলেনস্কি বলেন, ‘এর জন্য কী দরকার? যে অস্ত্রগুলো আমাদের মিত্রদের ডিপোতে রয়েছে এবং সেগুলোর জন্য আমাদের সৈন্যরা এত অপেক্ষা করে আছে।’

বিবিসি বলছে, শনিবার নতুন করে হওয়া রুশ হামলায় পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে একটি নয় তলা ভবনে মিসাইল আঘাত হানে। এতে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার পাশাপাশি ভবনের বেশ কয়েকটি তলা ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া হামলায় ১৪ শিশুসহ ৭৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন।

কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয় শিশুসহ ভবন থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। অবশ্য আবাসিক এই অ্যাপার্টমেন্ট ব্লকটি কেন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। কারণ এই ভবনটি নিকটতম বিদ্যুৎ অবকাঠামো থেকে কিছুটা দূরে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার্স, রুশ সেনাদের পেছনে ঠেলতে কিয়েভের বাহিনীকে সাহায্য করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31