IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> রাজশাহী >> তানোরে পরকীয়া দেখে ফেলায় গৃহবধূকে মারপিট, অতঃপর…

তানোরে পরকীয়া দেখে ফেলায় গৃহবধূকে মারপিট, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে মুদি দোকানীর পরকীয়া দেখে ফেলায় গৃহবধূ ও গৃহবধূর বেয়াইন কে মারপিট করার অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ী বিরুদ্ধে। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের ১৫ জানুয়ারি রোববার উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘমারা উপজেলার কালিকাপুর গ্রামের অহিদুল ইসলামের স্ত্রী জনৈক গৃহবধূ দীর্ঘদিন ধরে তানোর উপজেলার মাদারীপুর বাজারের উপর অবস্থিত একটি চাতালে কাজ করতেন। সেই সুবাদে মাদারীপুর গ্রামের কেফাজ উদ্দিনের পুত্র আপেল (৩০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আপেল বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক গৃহবধূর সাথে অনৈতিক মেলামেশা করে আসছিলো। এমতাবস্থায় আপেল জনৈক গৃহবধূকে বিয়ে না করে উল্টো পাশের বাড়ির আরেক মহিলার সাথে পরকীয়া সম্পর্ক শুরু করেন। এতে করে প্রথম পরকীয়ার জনৈক গৃহবধূ প্রেমিক আপেলকে হাতেনাতে দ্বিতীয় পরকীয়ার মহিলার সাথে আপত্তিকর অবস্থায় ঘরে ধরে ফেলেন।

ফলে চরম ক্ষীপ্ত হয়ে প্রেমিক আপেল ও প্রেমিকা মুন্জুয়ারা মিলে প্রথম পরকীয়ার গৃহবধূ ও গৃহবধূর বেয়াইন কে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করতে লাগে। এসময় প্রেমিক আপেলের মারপিট সইতে না পেরে গৃহবধূ ও তার বিয়াইন চিৎকার শুরু করলে তাদের আহত করে ফেলে পালিয়ে যান প্রেমিক আপেল। পাড়া প্রতিবেশিরা ছুটে এসে গৃহবধূ ও তার বেয়াইন কে মাটিতে পড়ে থাকতে দেখে তাদের দ্রুত গাড়িতে করে তানোর মেডিকেলে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে গৃহবধূ বাদী হয়ে প্রেমিক আপলে ও প্রেমিকা মুন্জুয়ারাকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

কিন্তু বাদীর অভিযোগ, ৪দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন পুলিশ ঘটনার তদন্তে আসেনি। যার জন্য আসামীরা প্রকার্শে বুক ফুলিয়ে ঘুরছেন এবং অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন প্রেমিক আপেল বলে আহত গৃহবধূ ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে প্রেমিক আপেলের সাথে কথা বলা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ করেছেন গৃহবধূ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031