ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকার ৪৫ কেজি ৭শ’ গ্রাম কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে জানানো হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। মূর্তিটির ওজন ৪৫ কেজি ৭শ’ গ্রাম। যার আসুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে জানান ওসি। আদালতের মাধ্যমে প্রতœতত্ত বিভাগের নিকট হস্তান্তর করা হবে।


