IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালি যাওয়ার বিপজ্জনক ক্রসিংয় ভূমধ্যসাগরে তিউনিসিয়া থেকে তিন নারী ও এক শিশুসহ ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) তারা জানায়, আগের রাতে একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনার পর সেখান থেকে ৮ অভিবাসন প্রত্যাশীর লাশ এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো ও নাইজারের নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধার অভিযান শুরুর আগে ওই নৌকায় থাকা মৃত্যুপথযাত্রী মায়ের হাত গলে তার চার মাস বয়সী শিশু সমুদ্রে পড়ে যায়। আরেক ব্যক্তিও নৌকা থেকে উধাও হয়ে যান।

কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা সবাই হাইপোথারমিয়াতে (প্রচণ্ড ঠাণ্ডায় শরীরের তাপমাত্রা কমে গিয়ে) মারা গেছে বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মাল্টার কর্তৃপক্ষ ইতালির কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীবোঝাই ওই নৌকাটির কথা জানায়। ভূমধ্যসাগরের যেখানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন।

অভিবাসন প্রত্যাশীবোঝাই নৌকা থেকে লোকজনকে উদ্ধার করতে লিবিয়া উপকূলের কাছে বিভিন্ন দাতব্য সংস্থার বিপুল সংখ্যক নৌযান থাকতো, কিন্তু ইতালির নতুন সরকারের একটি ডিক্রির কারণে এই সংখ্যা ও তাদের কার্যক্রম অনেকখানিই কমে এসেছে।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে লিখেছেন, এটি অগ্রহণযোগ্য যে মাল্টার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে ফের একটি নৌকায় প্রাণহানির ঘটনা ঘটেছে, যখন এটি এড়ানো যেত। এই ধরনের বেদনাদায়ক ঘটনা বন্ধের এখনই সময়।

বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে এ বছরও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। উদ্ধার জাহাজের অনুপস্থিতিতেই শুক্রবার ভোরের আলো ফোটার আগের রাতে ইতালির কর্তৃপক্ষকে ১৫৬ জনকে বহন করা আরও তিনটি নৌকাকে লাম্বেদুসা দ্বীপে নিয়ে যেতে হয়েছে।

লাম্পেদুসার মেয়র ফিলিপো মানিনো ফেইসবুকে লিখেছেন, উদ্ধার, তীব্র আলো, অ্যাম্বুলেন্স, বাসে লোকজনকে নিয়ে যাওয়া, লোকজনের চোখ ভয়ে স্ফীত, লোকজনকে বাঁচানোর আরেকটি রাত গেল। এভাবে কতদিন যাবে? এই দ্বীপকে আর কত লাশ গ্রহণ করতে হবে?

ইতালিতে যে অভিবাসন প্রত্যাশীরা ছুটছে, তাদের বেশিরভাগই উত্তর আফ্রিকার।

চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯৬৩ অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে ইতালিতে পৌঁছাতে সক্ষম হয়েছে, ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৫, ২০২১ এ ছিল মাত্র এক হাজার ৩৯ জন, বলছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য।

২০২২ সালে নৌকায় করে সংখ্যা ছিল এক লাখ ৫ হাজার ১৪০ অভিবাসী ইতালিতে পৌঁছেছিলেন, তার আগের বছর এই সংখ্যা ছিল ৬৭ হাজার ৪৭৭, ২০২০ এ ছিল ৩৪ হাজার ১৫৪।

জাতিসংঘের অনুমান, কেবল ২০২২ সালেই মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা প্রায় এক হাজার ৪০০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31