IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> নারী শিক্ষার বাতিঘর কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ

নারী শিক্ষার বাতিঘর কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ নারী শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। গ্রামীণ পরিবেশেও শহরের মতো আধূনিক ও মানসম্মত পাঠদান দেয়া হচ্ছে। অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ, নেই কোনো হৈহুল্লোড়, নেই কোনো কোলাহল একদম নিরব-নিস্তব্ধ।

তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থান প্রতিষ্ঠানটির। গ্রামীণ পরিবেশ তবে শহরের মতো আধূনিক মানসম্মত পাঠদানের কোনো কমতি নেই। শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের যেসব আধুনিক সুযোগ-সুবিধা বা উপকরণ থাকে সেই সুযোগ-সুবিধা বা উপকরণ হয়তো বা এখানে নেই।

তবে পাঠদানের ক্ষেত্রে ঐসব প্রতিষ্ঠান থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। প্রতিষ্ঠানটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যারা বিষয় ভিত্তিক মানসম্মত আধূনিক পাঠদানের মাধ্যমে প্রতিটি পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। অধ্যক্ষ আনিছুল হকের আন্তরিক প্রচেষ্ঠা, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় কলেজটিতে শিক্ষা উপযোগী পরিবেশ বিরাজ করছে। এই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠায় সম্ভব হচ্ছে শতভাগ উপস্থিতিতে টেকশই পাঠদান মূল্যায়ন এবং শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে স্বপ্ন বিনির্মাণ। উন্নত ও বাস্তব সম্মত শিক্ষার জন্য চলছে, প্রশিক্ষণ ও বিশ্লেষণ।

জানা গেছে, কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজের মাধ্যমে এই জনপদের মেয়েদের ঘরের পাশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। শহর বা গ্রাম বলে কোনো কথা নয় প্রতিষ্ঠান প্রধানের স্বদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ তার উজ্জ্বল দৃষ্টান্ত।

অত্র কলেজে বিভিন্ন বিষয়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয় এতে একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে অন্যদিকে যুগোপযোগী সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। কলেজটি তার অবকাঠামো, শিক্ষাউপকরণ, প্রশিক্ষিত জনবল, শিক্ষার্থী ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল ধরে রেখেছেন।

এবছর এই প্রতিষ্ঠান থেকে রংপুর জেলার মধ্যে এইচ,এস,সি (বি,এম,টি) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক ছাত্রী (৩৬জন) জি,পি,এ ৫ অর্জন করেছে। এসব বিবেচনায় কলেজটি দ্রুত সরকারী করণের দাবি করেছেন উপজেলাবাসী।

আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার, তাই এই জনপদের মানুষের দাবি এই কলেজটি সরকারী করণ করে, নারী শিক্ষা বিস্তারে আরও বেশী অবদান রাখার, সুযোগ করে দিবেন সরকার, বলে তারা আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আনিছুল হক বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমার এই প্রতিষ্ঠানের শিক্ষকরা মানসম্মত শিক্ষা প্রদানে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের একটা একাডেমিক ভবন ও একটি কম্পিউটার ল্যাব প্রয়োজন, তাহলে আমরা শিক্ষা বিস্তারে আরো বেশী অবদান রাখতে পারবো। আমি এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930