IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জয়পুরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

জয়পুরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

আক্কেলপুর থানা

আক্কেলপুর থানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করে ঠাণ্ডা মাথায় শবে বরাতের নামাজ আদায় করেছেন পাষণ্ড স্বামী। নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর গলা কাটা মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি। নিঃসন্তান দম্পতি পান্না বেগমের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে আক্কেলপর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। স্বামী সিরাজুল ইসলাম লালু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পান্না বেগম রায়কালি ইনিয়নের গুডুম্বার গ্রামের সিরাজুল ইসলাম ওরফে লালুর স্ত্রী। সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পরে আক্কেলপর থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷

সন্তান না হওয়ায় স্ত্রীকে গলা করে হত্যা করেছে স্বামী সিরাজুল ইসলান মাঝে মাঝে আমার মেয়েকে নির্যাতন করত জমি বিক্রি করে নিয়ে আসতে বলে সে ঠান্ডা মাথায় আমার মেয়েকে হত্যা করেছে৷ পরিবার পরিচালনার ক্ষেত্রেও শ্বশুরবাড়ির লোকদের অনেক হস্তক্ষেপ করত। স্বামীর কটাক্ষে তিনি বিরক্ত ছিলেন বলেও উল্লেখ করেন নিহতের মা৷ পান্না বগুড়ার আদমদীঘি থানা ধামাল গ্রামের মেয়ে৷

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিরাজুল ইসলাম (৩৭) ও সিরাজুলের বড় ভাই আসাদ (৪৫) আসাদের ছেলে ও স্ত্রীসহ চার জনকে থানায় নেওয়া হয়েছে।

এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে বুধবার ৮ মার্চ সকালে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তবে হত্যার রহস্য উদঘাটনের পুলিশি জোড় চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31