IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> জলবায়ু উদ্বাস্তুদের ঘর দিতে কক্সবাজারে হবে ১১৯টি ভবন

জলবায়ু উদ্বাস্তুদের ঘর দিতে কক্সবাজারে হবে ১১৯টি ভবন

ধূমকেতু নিউজ ডেস্ক : জলবায়ু উদ্বাস্তু এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারকে পুনর্বাসন করা হবে। এ জন্য কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল মৌজায় ১১৯টি ৫তলা ভবন করে দেবে সরকার। এতে খরচ হবে এক হাজার ৩৩৩ কোটি ৬১ লাখ টাকা। চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা এ লক্ষ্যে ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ’ নামের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাসদরের ইঞ্জিনিয়ার ইন চিফের শাখা।

জলবায়ু উদ্বাস্তু এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ জীবিকা নির্বাহের মাধ্যমে জাতীয়ভাবে দারিদ্র্যের হার কমানো প্রকল্পটির উদ্দেশ্য।

প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হলো- ১১৯টি ৫ তলা ভবন নির্মাণ, একটি মসজিদ ও একটি মন্দির নির্মাণ, ২২ দশমিক ৬০ কিলোমিটার অভ্যন্তরীণ ও সংযোগ রাস্তা নির্মাণ, ৩৮ কিলোমিটার ড্রেন নির্মাণ, ২৮টি সেন্ট্রিফিউগাল পাম্প স্থাপন, ৮ কিলোমিটার পানির লাইন ও ১৪টি ওভারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার স্থাপন, ৪টি সাইক্লোন শেল্টার নির্মাণ, রেইন ওয়াটার হার্ভেস্টিং, পুকুর, জেটি নির্মাণ ও সাব-স্টেশন এবং সোলার প্যানেল স্থাপন করা হবে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের মত হলো, জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসনসহ জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে জাতীয় দারিদ্র্যের হার কমাতে ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ’ শীর্ষক প্রকল্পটি সহায়ক ভূমিকা পালন করবে। ফলে প্রকল্পটি অনুমোদন করা যেতে পারে।

পিডি/এফআর/পিআর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31