IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিখোঁজের একদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর আজিজুল হক মণ্ডল (৫০) নামে চার্জার ভ্যান

চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিল এলাকায় শিবনদের বাঁধের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডলের ছেলে।

আজিজুল হকের স্ত্রী বেবী বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গত শনিবার সকাল ৯টার দিকে আমার স্বামী আজিজুল হক ভাড়ার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।’

নিহতের ছেলে বেলাল হোসেন বলেন, ‘রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি থানায় হাজির হয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) লিখে নিচ্ছিলাম। জিডি লেখা শেষে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে সেটি বাবার লাশ সনাক্ত করি।’

ছেলে বেলাল হোসেন আরও বলেন, বাবার লাশ সেখানে পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দুরে তাঁর পরনের লুঙ্গি, স্যাণ্ডেল ও মানিব্যাগ পাওয়া যায়। চার্জারভ্যান ও মোবাইলফোনের এখন পর্যন্ত হদিশ মেলেনি।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিলের শিবনদের বাঁধের পাশ থেকে আজিজুল হক নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুল হককে শ্বাসরোধে হত্যা করে তাঁর ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি তদন্ত আরও বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31