IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে ১৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

নিরব পুলিশ

মহাদেবপুরে ১৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থেকে দিনে দুপুরে কলেজ ছাত্রী অপহরণের ঘটনার ১৭দিন পার হয়ে গেলেও ভিকটিমকে উদ্ধার বা কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চাঞ্চল্যকর অপহরণের এ ঘটনাটি ঘটেছে গত ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ্দকালনা গ্রামে। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা আনিছুর রহমান গত ৯ এপ্রিল মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে তার মেয়ে সুমাইয়া আক্তারকে (১৭) অপহরণের অভিযোগে খোর্দ্দকালনা (হরিশচন্দ্রপুর) গ্রামের খোরশেদ আলমের ছেলে সাহিদ হোসেন, আসাব আলীর ছেলে খাজুর ইউপি সদস্য আলমগীর কবির, মৃত গয়ার ছেলে খোরশেদ আলম, মৃত আজাদের ছেলে সাজু, খোরশেদ আলমের স্ত্রী রশিদা বেগম, হবিবর রহমানের ছেলে শুভকে আসামী করে ১১ এপ্রিল মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্র জানায়, জাহাঙ্গীরপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে (১৭) ওইদিন সকাল ১০ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মহাদেবপুর যাবার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে খোর্দ্দকালনা (হরিশচন্দ্রপুর) পৌঁছালে ইউপি সদস্য আলমগীর কবিরের নেতৃত্বে উপরোক্ত আসামীরা তাকে অপহরণ করে।

মামলার বাদী অভিযোগ করে বলেন, তার মেয়েকে অপহরণের পর স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে মুক্তিপন দাবী করেন। তিনি মুক্তিপন না দেয়ায় ঘটনার ১৭দিন পেরিয়ে গেলেও আসামীরা তার মেয়েকে ফেরত দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়ের করার পরও আসামীরা প্রকাশ্যে ঘোরাফিরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এমনকি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম বিভিন্ন সময়ে মামলার আসামীদের সাথে সরাসরি এবং মোবাইল ফোনের মাধ্যমে কথা বললেও তিনি আসামীদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেননি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম বলেন, আসামীরা দীর্ঘদিন পালিয়ে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নেয়ায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে ভিকটিম উদ্ধার তৎপরতা অব্যহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news