IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে হাজীদের সঙ্গে মেয়র লিটনের মতবিনিময়

রাজশাহীতে হাজীদের সঙ্গে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সম্মানিত হাজীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (০৭মে) বেলা সাড়ে ৩টা থেকে দুপুর ৫টা পর্যন্ত মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীকে নিয়ে আমরা গর্ব বোধ করি। বিগত পাঁচ বছরে আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে সারা বিশ্বের ন্যায় এদেশে আমরাও দেড় বছর সকল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়। যে সময় পেয়েছি সেই সময়ে রাজশাহী উন্নয়নে কাজ করে গেছি। নান্দনিক ছোয়া দিয়ে রাজশাহীকে সুন্দর করে গড়ে তুলেছি। ঈদগাহ, কবরস্থান মসজিদের কাজ দৃশ্যমান হয়েছে। রাজশাহীতে দুটি কেন্দ্রীয় মসজিদ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। আরও একটির কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২৭শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তা দিয়ে মহানগরীকে সাজিয়ে তুলেছি। উন্নয়ন হলেও এখন কর্মসংস্থানের বিষয়টি ভাবতে হবে। শিল্পায়ণ তেমন হয়নি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ সীমিত। এ অঞ্চলে ব্যবসা প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করি। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। নৌরুট চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. কাউসার হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, বায়তুল্লাহ মেহমান কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক ব্যাংকার আলহাজ্ব সেলিম রেজা খান, ওলামা কল্যাণ পরিষদ ২৬নং ওয়ার্ড সেক্রেটারী হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদত আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930