IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পুকুরের পানিতে ডুবে লোকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সময় সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লুবানকে বাড়ি থেকে কয়েকজন বন্ধু সকালে ডেকে নিয়ে যায়। লুবান চুল কাটার কথা বলে বাড়ি থেকে বন্ধুদের সাথে বের হয়। পরবর্তিতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে গেলে তার সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা পুকুর থেকে লুবানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুরা মিলে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃত্যু হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারণে পানির গভীরতা অনেক বেশি ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031