IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সফল বাংলাদেশ’

‘চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সফল বাংলাদেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপি স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন স্বাস্থ্যসেবা তরান্বিত বিষয়ক শীর্ষ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক।

মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দেশের স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকা। গবেষণা ও কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা বা ওষুধ খাওয়ানো নয়, সেই সাথে সাথে তার খাদ্য নিরাপত্তা,পুষ্টি নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং তাকে সার্বিক যে শিক্ষা দেওয়ার সেটা বাংলাদেশ দিয়েছে।

আধুনিক বিশ্বে পিছিয়ে থাকা দেশগুলোকে সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা ভুললে চলবে না ছোট্ট একটা ভূখণ্ড কিন্তু বিশাল জনগোষ্ঠী। সামাল দেওয়া খুবই কষ্টের, তারপরও আমরা করে যাচ্ছি। তাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ইউনিভার্সেল হেলথ কেয়ারের বিষয়ে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তাদেরকে বড় ফান্ড দিতে হবে। কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল।

রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানে দক্ষ জনবল প্রয়োজন বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, আমাদের অভিজ্ঞা, কিভাবে কাজ করলাম সেটা সবাই জানাতেও চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728