IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইমরান খানের বাসভবনের ভেতরে ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে দাবি পুলিশের

ইমরান খানের বাসভবনের ভেতরে ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে দাবি পুলিশের

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানে তেহরিক ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। গতকালই তার লাহোরে বাসভবন জামান পার্কে ৩০-৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে দাবি জানিয়েছিলো পাঞ্জাব সরকার। তাদেরকে হস্তান্তরে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়া হয়েছিলো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

এরই জেরে গতরাত থেকেই লাহোরের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। যদিও পিটিআই প্রধান দাবি করেছেন, তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি।

তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরান খানের বাড়ির ভেতরে ৩০ থেকে জন ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে। কথিত এসব সন্ত্রাসীকে হস্তান্তর করতে বেঁধে দেয়া ২৪ ঘণ্টার সময় শেষ হবে স্থানীয় সময় দুপুর ২টায়। এরপরেই ইমরানের এই বাড়িটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী।

আরও পড়ুন…বাসা ঘিরে ফেলেছে পুলিশ, ফের গ্রেপ্তারের শঙ্কা ইমরানের

সময় শেষ না হওয়া পর্যন্ত কোন ধরণের পদক্ষেপ নেয়া হবে না বলেও জানান তিনি। আবারো গ্রেপ্তার প্রসঙ্গে মির আরো বলেন, তিনি (ইমরান) বরাবরের মত সবাইকে উস্কে দিচ্ছেন। তিনি মিথ্যে বলছেন।

জিও নিউজ জানিয়েছে, জামান পার্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কেবলমাত্র যাদের নাম অনুমোদিত হয়েছে তাদের বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া পিটিআই প্রধান তার বাসভবনে মিডিয়াকে প্রবেশের অনুমতি দিয়েছেন।

এদিকে জামান পার্কের দিকে যাওয়ার সব এলাকাগুলো ঘিরে রেখেছে প্রশাসন এবং পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31