IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চান টিকটক তারকা জিয়া খান

ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চান টিকটক তারকা জিয়া খান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চতুর্থ স্ত্রী হতে চান বিট্রিশ টিকটক তারকা জিয়া খান। এক টিকটক ভিডিও তৈরি নিজের বক্তব্য তিনি জানিয়েছেন- তিনি শুধু ইমরানকে বিয়ে করতেই চান না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদও করাতে চান। বুধবার বিজনেস টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জিয়া খানের দাবি ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবন-যাপনের ধারা স্বামীর ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার। আর তিনি সেই ‘গ্ল্যামার গার্ল’ হবেন।

ভিডিওতে জিয়া বলেন, ইমরানের ভক্ত তিনি। সুযোগ পেলে ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনও আপত্তি নেই। বরং তিনি ইমরানের স্ত্রী হলে কেমন স্ত্রী হবেন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।

তিনি বলেন, আমি ইমরানের জীবনে জৌলুস ফিরিয়ে আনতে চাই। ওর প্রথম জীবনে জামাইমা ছিলেন। তারপর এক সুন্দরী সাংবাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু এরপর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবন-যাপন শুরু করেছেন ইমরান। জিয়া মনে করেন, ইমরানের আসলে একটা দুষ্টু বউ দরকার।

জিয়া অবশ্য জানিয়েছেন, তিনি নিজেই এই অভাব পূরণ করতে চান। তবে এই টিকটক তারকার বয়স কত তা এখনও জানা যায়নি। যদিও ইমরানের বয়স এখন ৭০।

চলতি মাসের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন। পরেরদিন বুধবার আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা মামলাতেও অভিযুক্ত হন তিনি।

ইমরানের গ্রেপ্তার ঘিরে পরে বিক্ষোভে উত্তাল হয় পাকিস্তান। ইমরানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সেনানিবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালান তারা। এ পর্যন্ত দেড় হাজারের বেশি লোক গ্রেপ্তার হন, প্রাণ যায় আটজনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31