IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> জলজট হলেও দ্রুত সরে যাচ্ছে পানি : মেয়র আতিকুল

জলজট হলেও দ্রুত সরে যাচ্ছে পানি : মেয়র আতিকুল

সাবেক মেয়র আতিকুল ইসলাম

সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে দুই দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সে তুলনায় সড়কে এবার পানি জমেনি। কিছু কিছু জায়গায় জলজট হলেও পানি দ্রুত সরে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র।

তিনি আরও বলেন, আগে বৃষ্টি হলে বিভিন্ন স্থানে আটকে যেতে হতো। এবার উত্তরার বাসা থেকে বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে আসতে পেরেছেন।

আতিকুল ইসলাম বলেন, উত্তরা থেকে আসার সময় দেখেছি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তায় সে পরিমাণ জলজট হলেও পানি নেমে গেছে।

বর্জ্য দ্রুত সরাতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন ডিএনসিসি মেয়র বলেন, আমরা প্রত্যেককে পলিথিন দিয়েছি। দয়া করে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। কোরবানির পশুর বর্জ্য অপসারণে উত্তর সিটির প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছেন

বর্জ্য অপসারণে পরিচ্ছন্নকর্মীকে সাহায্য করতে নগরবাসীদের অনুরোধ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, দ্রুত বর্জ্য অপসারণে করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। এ জন্য নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। পশুর বর্জ্য অপসারণ করতে কেউ সহযোগিতা চাইলে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে নগরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মন্তব্য করে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। তিনি বাড়ি যাওয়ার আগে যেসব পাত্রে পানি জমে, তা উল্টে রেখে যাবেন। এটা সবার জন্য সহায়ক হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31