IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিগোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাগল,গরু বসতঘরসহ পুড়ে দিনমজুরের সর্বস্ব ছাইসিরাজগঞ্জে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপনরাজশাহীতে অনুমোদনহীন ভবনের ছাদে সুইমিংপুল, অপসারণে বাধা ও আরডিএ চেয়ারম্যানকে হুমকীবাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতকরাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘মৌলবাদ-ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন’

‘মৌলবাদ-ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন’

ড. হাছান মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়ে যারা মৌলবাদ-ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রেস কাউন্সিল সদস্যবৃন্দের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু এবং মোজাফফর হোসেন পল্টু, প্রেস কাউন্সিল পদক জুরিবোর্ডের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং কাউন্সিল সদস্য নঈম নিজাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কেউ স্বীকার করুক বা না করুক, সকল প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। মানবিক, সামাজিক, অর্থনৈতিক সকল সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি, অনেক সূচকে পাকিস্তানকেও পেছনে ফেলেছি। আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এর প্রতিফলনে ভারত ও পাকিস্তানে তোলপাড় হচ্ছে, অথচ আমাদের দেশে কেউ কেউ স্বীকার করতে চায় না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মৌলবাদকে উস্কে দেয়, ষড়যন্ত্র-গুজবের পথ বেছে নেয়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ সময় প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধিকল্পে আইন যুগোপযোগী করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গত একযুগে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ ও কল্যাণের ইতিহাস তৈরি হয়েছে। এই অগ্রগতির সাথে সঙ্গতি রেখে প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। এজন্য প্রচলিত আইন যুগোপযোগী করার কাজ চলছে।

গণমাধ্যমের ভূমিকাকে আরো বিস্তৃত করার আহবান জানিয়ে উন্নত জাতি গঠনের জন্য বস্তুগত উন্নয়নের সাথে আত্মিক উন্নয়নকে অপরিহার্য বলে বর্ণনা করেন ড. হাছান। আর সেজন্য নতুন প্রজন্মের মনন গঠনে গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, স্বাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন একইসূত্রে গাঁথা। আর এই যোগসূত্র স্থাপনে গণমাধ্যম রাখতে পারে অনন্য ভূমিকা।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক তোয়াব খানকে আজীবন সম্মাননা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শাহ হোসেন ইমামকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হককে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, দৈনিক সমকালের জাহিদুর রহমানকে গ্রামীণ সাংবাদিকতা, দৈনিক আমাদের সময়ের মোহাম্মদ ইউসুফ আরেফিনকে উন্নয়ন সাংবাদিকতা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরাকে নারী সাংবাদিকতা ও একই দৈনিকের আলোকচিত্রী শফিকুল ইসলামকে আলোকচিত্র সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ সম্মাননায় ভূষিত করা হয় বলে এক প্রেস রিলিজে জানিয়েছে তথ্যমন্ত্রীর দপ্তর।

আরকে//

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930