IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাংবাদিকদের প্রতি উষ্মা প্রকাশ করে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সাংবাদিকদের প্রতি উষ্মা প্রকাশ করে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ নিয়ে গণমাধ্যমের খবরের জেরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের প্রতি উষ্মা প্রকাশ করেছেন।

সংবাদে ‘নেতিবাচক খবরগুলোই’ বেশি উঠে আসে মন্তব্য করে মন্ত্রী বলেন, লাখ লাখ লোকের অস্ত্রোপচার করতে গিয়ে দুই-একটা সমস্যা হয়। কিন্তু একটা নেতিবাচক ঘটনার জন্য বাকি ভালো কাজগুলো তুলে ধরা হয় না। নিউজের বিষয় হলো নেগেটিভ নিউজ ইজ নিউজ। পজিটিভ নিউজ ইজ নো নিউজ। তো এই ধরনের বিকৃত মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পজিটিভ নিউজও নিউজ।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি উষ্মা প্রকাশ করে তিনি কথাগুলো বলেন।

সম্প্রতি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর প্রথমে নবজাতক এবং পরে মা মাহবুবা রহমান আঁখির মৃত্যু হয়। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত খবরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়। পরে হাসপাতালটির চিকিৎসক ডা. সংযুক্তা সাহা ও হাসপাতাল কর্তৃপক্ষ একে-অপরের ওপর দোষ চাপায়।

আজ সুপার স্পেশালাইজড হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পজিটিভ নিউজে প্রতিষ্ঠানের ইমেজ বাড়ে, দেশের ইমেজ বাড়ে, সরকারের ইমেজ বাড়ে। কিন্তু আমরা ইমেজটাকে নষ্ট করার জন্য ব্যস্ত থাকি। কিছু গোষ্ঠী আছে যারা নিজেদের ব্যবসার জন্য এই জিনিসগুলো করে থাকে।

এ সময় সারা দেশে ডেঙ্গুর বিস্তারের মধ্যে এই রোগের বাহক এডিস মশা নিধনে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031