IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> নাচোলে আমন আবাদে ব্যস্ত কৃষক

নাচোলে আমন আবাদে ব্যস্ত কৃষক

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলের কৃষকরা সেচ সংকটের মধ্যেই আমন আবাদে নেমেছে কৃষকরা। সামান্য বৃষ্টির, গভীর ও অগভীর নলকুপের পানিতেই রোপা আমন আবাদে ব্যস্ত সময় পার করেছে। আষাঢ় মাসের শেষের দিকের সামান্য বৃষ্টির পানি জমিতে ধরে লাখতে না পারায় ২৫%কৃষকে আমনের জমি প্রস্তুত করতে গিয়ে বাধ্য হয়েই বরেন্দ্র অঞ্চলের গভীর ও অগভীর নলকুপের পানি সেচ দিয়েই আমনের জমি প্রস্তুত করতে হচ্ছে। এতে করে আমনের আবাদ খরচ বেড়ে যাচ্ছে। এবছর একই সময়ে বরেন্দ্র অঞ্চলে আমনের আবাদ শুরু হওয়ায় শ্রমীক সংকটও মোকাবেলা করতে হচ্ছে।

উপজেলার সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক জিলানী, ভোলার মোড় গ্রামের ইসমাইল হোসেন, নেজামপুর ইউপির কামার জগদইল গ্রামের কৃষক আজম আলী, ফতেপুর ইউপির মির্জাপুর গ্রামের টুনা মেম্বার জানান, এবছর এক বিঘা জমিতে চাষ খরচ ২হাজার, জমিতে বীজচারা রোপনে শ্রমিকের মজুরী ২ হাজার ২শ’, রাসায়নিক সারের মূল্য ১ হাজার ৮শ’ টাকা খরচ হয়েছে। পুরো মৌসুমে আমন ক্ষেতে বিঘা প্রতি সেচ ও সার বাবাদ আরও অন্তত ৩ হাজার টাকা খরচ হতে পারে।

এদিকে উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, চলতি আমন মৌসুমে নাচোলে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২হাজার, ২৩৫ হেক্টোর। স্থানীয় জাতের বাছা পারিজা, স্বর্ণা-৫১, ব্রী-৪৯, ৭১, ৭৫, ৮৭, ৯০, ৯৩, ৯৪, ৯৫, বীনা-২১ ও ২২ এবং হাইব্রীড অ্যারাইজএজেড জাতের আবাদ হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যমতে চলতি মৌসুমে ১৮ জুলাই পর্যন্ত উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টোর জমিতে আমন আবাদ সম্পন্ন হয়েছে। তবে কৃষকদেরকে গভীর ও ব্যক্তি মালিকানায় অগভীর নলকুপের সেচ দিয়ে আমন আবাদ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, ভূগর্ভস্থ পানির লেয়ার দিনি নীচে নেমে যাওয়ার ফলে গভীর নলকুপে চাহিদার তুলনায় কম পানি উঠছে। তাই গভীর নলকুপের (ডিপের) অপারেটরদের সাথে প্রতিদিন কৃষকদের ঝামেলা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031