IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> খেলা >> টপ নিউজ >> বড় ব্যবধানে ভারতের কাছে হারল টাইগ্রেসরা

বড় ব্যবধানে ভারতের কাছে হারল টাইগ্রেসরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দেয়া ২২৯ রানের লক্ষ্যে বাংলাদেশের মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৩৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে তারা। চতুর্থ উইকেট জুটিতে রিতু মনি ও ফারজানা হক পিংকি ৬৮ রান যোগ করে দলকে ছন্দে ফেরান। পিংকির বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। গুটিয়ে যায় ১২০ রানে। তাতে ১০৮ রানের বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারতের মেয়েরা।

বুধবার মিরপুরে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুটা ভালো ছিল স্বাগতিকদের। স্কোরবোর্ডে ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারতের মেয়েরা। সেখান থেকে দলকে টেনে তুলে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কাউর। জেমিমা ৮৬ ও হারমান করেন ৫২ রান।

জবাবে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে ৩৮ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন তিন ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা নেন পিংকি ও রিতু মনি। দুজনের ৬৮ রানের জুটিতে মনে হচ্ছিল, ম্যাচ না জিতলেও হয়তো কাছাকাছি পৌঁছাবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো কই।

১০৬ রানে পিংকির বিদায়ের পর বাংলাদেশের ইনিংস স্থায়ী হলো আর মাত্র ৩১ বল। এ সময় স্কোরবোর্ডে ১৪ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে ৪৭ রান আসে ফারজানা হক পিংকির ব্যাটে। ভারতের হয়ে জেমিমা রদ্রিগেজ ৩ রানে নেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে মাত্র ১ উইকেট পাওয়া রদ্রিগেজের এটাই ক্যারিয়ারসেরা বোলিং। এ ছাড়াও তিন উইকেট নেন দেবিকা বৈদ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031