IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> লিড নিউজ >> আজ ফিফা নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে

আজ ফিফা নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে

ধূমকেতু নিউজ ডেস্ক :১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর মাঠে নামা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের ‍মুখোমুখি হবে নরওয়ে।

এদিকে বিশ্ব মঞ্চে চীনে অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল নারী বিশ্বকাপে। এরপর ২০১১ সালে বেড়ে হয়েছিল ১৬টি দলে। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার আরো বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে। ফলে ইতিহাসে সবচেয়ে বড় নারী ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। অপরদিকে আগের আসর গুলা থেক বেড়েছে প্রাইজমানিও। ৫০ মিলিয়ন ডলার থেকে টুর্নামেন্টের প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ১৫২ মিলিয়ন ডলার।

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নারী বিশ্বকাপে এত দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। অপরদিকে এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেভারিট হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

অংশগ্রহণকারী দলগুলো হলো-

গ্রুপ এ: নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সুইজারল্যান্ড

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপ সি: স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপ ডি: ডেনমার্ক, ইংল্যান্ড, চায়না, হাইতি

গ্রুপ ই: যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপ এফ: ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপ জি: সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপ এইচ: জার্মানি, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31