IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) বিকাল ৫ টার দিকে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুর ৩ টার সময় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার ৩ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিকাল ৫ টায় পুলিশ পাঠানো হয়। সেখানে পলশা গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পুকুরে বস্তাবন্দী অবস্থায় থাকা ৩০-৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হবার চেষ্টা করা হলেও কেউই তাকে শনাক্ত করতে পারেনি। তবে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহটির শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন না থাকলেও অজ্ঞাতনামা লাশটি ৩/৪ দিন পূর্বের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই সাথে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তা গ্রহণের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তেও পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি সাজ্জাদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31