IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

চীনের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে মার্কিন দুই নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

বলা হয়েছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যজন হলো জিনচাও ওয়েই। তার বয়স প্রকাশ করা হয়নি। জিনচাও ওয়েই এর বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেছেন, তাদের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।

অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। এসময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট।

সংক্ষিপ্ত শুনানিকালে ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031