IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রয়োজনে ১০০০ বছর জেলে থাকতে রাজি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

প্রয়োজনে ১০০০ বছর জেলে থাকতে রাজি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকদিন ধরেই কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। শুক্রবার ইমরান খান বলেন, তিনি প্রয়োজনে এক হাজার বছর কারাবাস সহ্য করতেও প্রস্তুত। দেশের জন্য তিনি দিনের পর দিন কারাগারে বন্দি থাকতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে ওই কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান (৭০)। গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেন স্থানীয় একটি আদালত। এর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।

পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানকে আদিয়ালা কারাগারে নেওয়ার আবেদন জানানো হলেও তাকে পাঞ্জাব প্রদেশের কুখ্যাত অ্যাটক কারাগারে পাঠানো হয়। বর্তমানে সেখানেই দিন কাটছে তার।

আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ইমরান খানের মামলার পরবর্তী শুনানি হবে।

শুক্রবার আইনজীবী দলের সদস্য উমিয়ার নিয়াজি অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন। যদিও তার দাঁড়ি বড় হয়ে গেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

উমিয়ার নিয়াজি বলেন, তাকে (ইমরান খান) আজ একটি আয়না এবং শেভিং কিট দেওয়া হয়েছে। নিয়াজি জোর দিয়ে বলেন, তাদের আইনজীবী দলের ছয়জনের মধ্যে শুধু তাকেই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।

এই আইনজীবী জানান, সাবেক প্রধানমন্ত্রীর কাছে আইনি দলের প্রবেশাধিকারের অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু তা অস্বীকার করায় জেলারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করতে চান তিনি।

উমিয়ার নিয়াজি জানিয়েছেন, ইমরান খান কারাবাস নিয়ে মোটেও চিন্তিত নন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, কারাগারের সুযোগ-সুবিধা নিয়ে তিনি মোটেও চিন্তা করছেন না। তিনি বলেছেন, এক হাজার বছর জেলে রাখলেও তার কিছু যায় আসে না। তিনি সবকিছুর জন্য প্রস্তুত কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতেই হবে।

ইমরান খানের বিরুদ্ধে ১৪০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরেই সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এর আগে পিটিআই-এর পক্ষ থেকে দাবি করা হয় যে, ইমরান খানের জীবন ঝুঁকির মুখে আছে। দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দাবি করেন, কারাগারে ইমরান খানের জীবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এমনকি সেখানে তাকে খাবারও দেওয়া হচ্ছে না।

অ্যাটোক কারাগারে সুযোগ-সুবিধার অভাব রয়েছে। ওই কারাগারে ‘বি ক্লাস’ সুবিধা দেওয়া হয় না। ইমরান খানের আইনজীবীরা দাবি করেন, তাকে যে সেলে রাখা হয়েছে তা পোকামাকড়ে ভরা এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে তৃতীয় শ্রেণির (সি ক্লাস) সুবিধা দেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031