IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> শিক্ষা >> বিএড কোর্স : যেসব বেসরকারি টিটি কলেজে ভর্তি হওয়া যাবে

বিএড কোর্স : যেসব বেসরকারি টিটি কলেজে ভর্তি হওয়া যাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে ২০২১ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তি চলছে। গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়েছে, আগামী ৭ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শেষ হবে। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ মানসম্পন্ন টিচার্স ট্রেনিং কলেজ নয়। ২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সমস্যায় অভিযুক্ত মানহীন দেশের বিভিন্ন স্থানে ৩৭টি বেসরকারি টিটি কলেজকে লাল তালিকাভুক্ত করে বাতিলের জন্য সুপারিশ করে। সেসব কলেজে ভর্তি না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ধানমন্ডি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান মঙ্গলবার বলেন, বেসরকারি টিটি কলেজে বিএড ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন সম্পন্ন করে স্ব স্ব কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

৩৭টি লাল তালিকাভুক্ত টিটি কলেজে ভর্তি না হতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএড কোর্সে ভর্তির আগে চিহ্নিত এসব কলেজে ভর্তি হলে নানাভাবে হয়রানি হতে হবে। এমপিওভুক্ত শিক্ষক ও উচ্চতর বিএড স্কেল পেতে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহন করলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

তিনি আরো বলেন, মানসম্মত কলেজগুলোতে যাতে প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেন কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই আমরা ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

যেসব কলেজে ভর্তি হওয়া যাবে
রাজধানীর শ্যামলী এলাকার খানবাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরার ৫ নম্বর সেক্টরের আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার নবাবগঞ্জের হাশেম উদ্দীন বিএড কলেজ, নারায়ণগঞ্জের ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, চান্দনা এলকার গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ, গোপালগঞ্জের এম এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ফরিদপুরের সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, চরমারিয়া এলাকার কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ মুক্তাগাছার টিচার্স এডুকেশন কমপ্লেক্স, মাইজদীকোর্ট এলাকার নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষীপুর টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর কাজলা এলাকার উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুর বিএড কলেজ, ঢাকার লক্ষ্মীবাজার এলাকার ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ এবং বরগুনার লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর হেতেম খাঁ এলাকার আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31