IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বের করার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বের করার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন আরও বিলম্ব হলে এই পুরো অঞ্চল ঝুঁকির মুখে পড়বে। এমন উদ্বেগ জানিয়ে তাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুই দিনব্যাপী ৭ম পার্টনারশিপ মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা সংকট দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধান বের করার আহবান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিককে আশ্রয়, খাদ্য এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ সংকটের ভার কেবল এককভাবে আমাদের কাঁধে চাপিয়ে দেয়া উচিত নয়। যদিও আমরা রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সময় এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার।’

১৯৭৩ সালে প্রতিষ্ঠার সময় থেকে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ মানবিক সহায়তা ও স্বাস্থ্য সেবা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বলেন মো. সাহাবুদ্দিন।

বিশেষ করে ঘূর্নিঝড় মোকাবেলা ও সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় গড়ে ওঠা সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম বা সিপিপি বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় মডেল প্রোগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728