IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাট
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ৭৮ বছর ধরে প্যাডেলেই ঘুরছে জীবন

৭৮ বছর ধরে প্যাডেলেই ঘুরছে জীবন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : “সকাল বিকাল প্যাডেল মারি,ঝড়ে কত ঘাম। সভ্যতাকে টেনে বেড়ায়,পায়না কোনো দাম। লাঞ্চনা-বঞ্চনা সহে, ছুটি চলি যাত্রী লয়ে…শোন এক ভ্যান চালকের জীবন কাহিনী” নাম তার চতুর আলী। হাটিহাটি পা-পা করে ৭৮ এর ঘরে পা দিয়েছে বয়স। যে বয়সে একজন মানুষ আরাম আয়েশ করবে। নাতি নাতনির সাথে হাসি তামাশা আর আড্ডাই মেতে থাকার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বয়সের ভারত্ব নিয়ে দারিদ্রতার কাছে হার মেনে প্রতিদিন ভ্যানের প্যাডেল ঘুরিয়ে নিজের ও পরিবারের অন্ন যোগাতে হয়। এই বৃদ্ধ বয়সে ভ্যান চলতে চাইলেও চালাতে পারে না চতুর আলী। তবুও নিত্য দিনের প্রয়োজন মেটাতে ভ্যান নিয়ে রাস্তায় বেড়োতে হয় দুটি টাকার জন্য।

একসময় কচ্ছপ গতির যানবাহন গুলোকে করা যুগের প্রয়োজন অনুসারে আধুনিক করা হয়েছে। সংযোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি। ভ্যান গাড়ি গুলোতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখন শরীর খাটিয়ে পা দিয়ে প্যাডেল মারে চালানো লাগেনা ভ্যান। অর্থার অটো ভ্যানের প্রচলণ শুরু হয়েছে। আর যাত্রীরাও অল্প সময়ে অধিক প্রয়োজন মেটাতে ব্যবহার করে অটোভ্যান গুলো। কিন্তু আধুনিকতায়ও ফাটল ধরেছে চতুর আলী। যুগের পরিবর্তন হলেও, আর্থিক অসচ্ছলতার কারনে বদলায়নি চতুর আলীর কপাল। ফলে যুগোপযোগী ভ্যান না থাকায় কচ্ছপ গতির পায়ে চালিত গাড়ীতে কয়েকজন শখ করে ছাড়া কেউ উঠেনা।

তার সাথে কথা বলে জানা যায়, সে কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন লালন বাজার টু যদুবয়রা এই ৪-৫কিঃমিঃ রাস্তায় ভ্যান চালান। দিনে একশত থেকে দেড়শত টাকা আয় করেন তিনি। এদিয়ে তিন সদস্যের সংস্যার চালিয়ে নিতে হয় চতুর আলীকে।

তিনি বলেন, প্রতিদিন ভ্যান চালাতে পারিনা,বৃদ্ধ বয়সে কখনও অসুস্থ থাকি কখনও আবহওয়া খারাপ থাকে আবার কোনো দিন ভাড়ায় হয়না। আধুনিক যুগে সব ক্ষেত্রেই তথ্য যোগাযোগ ও প্রযুক্তির ছোয়া লেগেছে।আর তার প্রভাব পড়েছে রিক্সা বা ভ্যান গাড়িতেও। বর্তমানে এলাকার সব ভ্যান গাড়িতেই মোটর লাগানো। ফলে ভ্যান চালকের তেমন কষ্ট হয়না,কম সময়ে বেশি ভাড়া মারা যায়। এখন মানুষ সময়ের দাম দিতে শিখেছে তাই সবাই অটো ভ্যানে যাতাযাত করে। কিন্তু দারিদ্রতার অভিশাপের অভিশাপ্ত হয়ে অর্থের অভাবে এখনও ভ্যানে মটর লাগাতে পারিনী। ফলে সাধারন জনগন আমার ভ্যানে উঠতে চাইনা।

চতুর আলী বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী বা জেলা প্রশাসক বা ইউএনও সহ কেউ যদি আর্থিক সাহায্য করত তাহলে ভ্যানে মটর লাগিয়ে এই বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে জীবন যুদ্ধ চালিয়ে নিতাম।বৃদ্ধ ভ্যান চালক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের বাসিন্দা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031