IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ৪৫০

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ৪৫০

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে নিনেভেহ প্রদেশে বিয়ে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে।

নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে বর ও কনে এখনও জীবিত আছেন বলেই খবর দিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বিবিসি জানিয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।

ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে বিয়ের অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। 

অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে। স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728