ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসু (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ঘাটপাড়া) গ্রামের আইনুল ইসলামরে পুত্র।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় ৫ থেকে ৭ জন সমবয়সী শিশু এক সাথে বাড়ীর পাশে থাকা সুইচ গেটের দক্ষিন ঘাটে গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু হাসুকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে শিশুর এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।


