IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১৩ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে রেকর্ড

১০৪ বছর বয়সী নারী

১৩ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র। ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের শতবর্ষী এক নারী। ১০৪ বছর বয়সে ডরোথি নামের ওই নারী ১৩ হাজার ফুট উপর থেকে স্কাইডাইভ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি বয়সী স্কাইডাইভার হিসেবে করেছেন রেকর্ডও।

অবশ্য স্কাইডাইভে বিশ্বে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে ডরোথি রেকর্ড করলেও, এটি এখন পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করেনি। গিনেস বুকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে স্কাইড্রাইভার হিসেবে নথিভুক্ত রয়েছে সুইডেনের এক নারীর নাম। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিনে ওই রেকর্ড গড়েছিলেন তিনি।

জানা যায়, মঙ্গলবার (৩ অক্টোবর) ১৩ হাজার ফুট উপর থেকে ডরোথির স্কাইডাইভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিওটি শেয়ার করে স্কাইডাইভের আয়োজনকারী শিকাগোর একটি সংস্থা। আর নিমিষের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ১০৪ বছর বয়সী ও নারীর কৃতিত্ব অবাক করেছে অনেক নেটিজেনদের। সেই সঙ্গে তার এ অর্জনের জন্য জানানো হয়েছে অভিনন্দনও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, প্রশিক্ষকসহ ১৩ হাজার ফুট উপর থেকে নেমে আসছেন ডরোথি। মাটিতে অবতরণের পর আশপাশের লোকজন উল্লাসে ফেটে পড়ে। হাততালি দিতে থাকেন সবাই। অনুভূতির কথা জানতে চাইলে ডরোথি বলেন, ‘ভালো’। আর অ্যাডভেঞ্চার শেষ করার পর তার মুখে ছিল তৃপ্তির হাসি।

স্কাইডাইভিং হলো এক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস। স্কাইডাইভের সময় প্রথমে হেলিকপ্টার থেকে লাফ দিতে হয়। এরপর একটি নির্দিষ্ট দূরত্বে এসে প্রতিযোগীকে প্যারাস্যুটের সাহায্যে মাটিতে নেমে আসতে হয়। অবতরণের ক্ষেত্রে অনেক সময় মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।

সূত্র: এপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ