IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নেশার টাকা না পেয়ে বাই সাইকেল মেকানিককে কুপিয়ে হত্যা

গ্রেপ্তার আবির

নেশার টাকা না পেয়ে বাই সাইকেল মেকানিককে কুপিয়ে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাইসাইকেল মেকানিক (মেরামতকারী) খাকছার আলী (৪০) নিহতের ১৯ দিন পর আবির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে আদালতে হাজিরের পর ১৬৪ ধারায় জিজ্ঞাসা বাদের সময় বিজ্ঞ ম্যাজিষ্টেটের কাছে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের আসাদুল ইসলামের ছেলে। নিহত খাকছার আলী দিঘা হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে দিঘা বাজারের নিজ দোকানে বাইসাইকেল মেকানিক খাকছার আলী (৪০) খুন হন। এ ঘটনায় নিহতের বড় মেয়ে খাদিজা খাতুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বড় ভাই কাইছার আলী জানান, খাকছার আলী দিঘা বাজারে বাই সাইকেল মেরামতের কাজ করতো। ঘটনার দিনও দিঘা বাজারে এসে কাজ করছিল। দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাত দুস্কৃতিকারিরা নিজ দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের বড় মেয়ে খাদিজা খাতুন জানান, কারো সাথে তার বাবার কোন বিবাদ ছিলনা। নিহতের স্ত্রী চম্পা বেগম বলেন, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সাইকেল মেরামতের টাকায় চলতো ৫ সদস্যরে সংসার। উর্পাজনের একমাত্র মানুষটিকে হারি্েযয় এখন দিশেহারা। আবির হোসেনের ফাঁসির দাবি করন তারা।

পুলিশ জানায়, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আবির হোসেন (২৫) নেশার টাকার জন্য তার মাকে নির্যাতনের এক পর্যায় হাসুয়া নিয়ে খুন করতে যায়। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা বাধা প্রদান করে। ওই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঘা থানা পরিদর্শক (তদন্ত) সবুজ রানা ও উপ-পরিদর্শক নুর আফসার সেই খবর পেয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। পরে সন্দেহমূলক “খাকছারকে’’ হত্যার বিষয়ে তার কাছে জানতে চান।

এসময় আবির জানায়, আমি নেশা করার জন্য ওর কাছে একশ টাকা চেয়ে ছিলাম। সে টাকা না দেওয়ায় আমি তাকে মেরেছি। এরপর হত্যার আলামত ধারালো সেই হাসুয়াসহ তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম বলেন, বাইসাইকেল মেকানিক খাকছার আলী হত্যাকারী আবির হোসেনের সম্পর্কে প্রতিবেশি দাদা। দাদার কাছে মাত্র ১০০ টাকা চাই। এই টাকা দিতে না চাওয়ায় ক্ষোভে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। স্থানীয় লোকজন মুখ না খোলা এবং সিসি ফুটেজ না থাকায় কোনভাবেই খুনিকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তাৎক্ষণকিভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে চিহৃত করতে না পারলেও ১৯ দিন পর আসামী চিহিৃত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আবির হোসেন শনিবার (৭ অক্টোবর) দুপুরে ১৬৪ ধারায় রাজশাহীর আমলী আদালতে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে এ হত্যার কথা শিকার করেছেন।

তিনি আরও বলেন, আসামী আরিব হোসেন একজন মাদকাসাক্ত। সে বাড়িতে, প্রতিবেশি ও নিকট আতœীয়দের কাছে মাঝে মধ্যে টাকা চাই। টাকা দিতে না পারলে গালমন্দ করত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031