IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডেনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডেনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুইডিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)-এ বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেছেন, এখানে ব্যবসা করার অনেক সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। আমরা সেখানে অনুকূল পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করেছি। কাজেই সুইডেন এখানে বিনিয়োগ করতে পারে।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

শেখ হাসিনা বাংলাদেশ এবং সুইডেনের কূটনেতিক সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে বলেন, সুইডেন ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে ঋণ সুবিধা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

প্রধানমন্ত্রী আলোচনায় বিগত ১২ বছরে দেশের উন্নয়নে তাঁর সরকার গৃহীত পদক্ষেপসমূহের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন। যারমধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচি, যেটি দেশের দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নের বিশেষ ভূমিকা পালন করছে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলার ব্যবস্থার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবেলা করছে। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে, যদিও তাঁর সরকার পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশ থেকে আদেশ বাতিলের কারণে বাংলাদেশে তৈরী পোষাক শিল্প’র উৎপাদন হ্রাস পেয়েছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী উদ্ভূত দুঃসময়েও কোন ক্রয়াদেশ বাতিল না করার জন্য সুইডেনকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে তাঁর সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেনের সঙ্গে টেলিফোন আলাপ এবং সুইডিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গ উত্থাপন করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তাঁর জনগণের জন্য ইতোমধ্যেই কোভিড-১৯ এর ভ্যাকসিন সংগ্রহে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

স্ইুডিশ রাষ্ট্রদূত আলেকজাদ্রা বার্গ ভন লিনডে উল্লেখ করেন, সুইডেন অনেকগুলো সবুজ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নসাধন করেছে এবং বাংলাদেশকে সেগুলো ব্যবহারেও তিনি অনুরোধ জানান।

তিনি আরো বলেন, সুইডেন জেন্ডার সহিংসতা এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে চায়। রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাঁকে দায়িত্ব পালনকালে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930