IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিএনপির মতো দৈন্য চিন্তা করি না’

‘বিএনপির মতো দৈন্য চিন্তা করি না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্ষমতায় এসে খোঁড়া অজুহাতে কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিলেন খালেদা জিয়া, এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের ভাবনা-চিন্তায় দৈন্যতা ছিল। ফের দৃঢ়তা নিয়েই বললেন, নৌকাই স্বাধীনতা এনেছে। তাই নৌকায়ই আস্থা রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।

দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আর পানিসম্পদ ও নদী রক্ষায় বাস্তবায়ন করে চলেছে বহুমূখী উন্নয়ন প্রকল্প।

গণভবন থেকে দেশের ২৩ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ সোমবার ৬৫ উপজেলার কমিউনিটি আই সেন্টার ও খননকৃত ৪৩০ ছোট নদী, খাল ও জলাশয়ের উদ্বোধন এবং ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নদী ও মানুষের সম্পর্ক তুলে ধরে যেকোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জলাবদ্ধতা, পানিপ্রবাহ সচল রাখা ও পরিবেশ সুরক্ষায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ক্ষমতায় এসে তৃণমূলে স্বাস্থ্যসেবা বন্ধে বিএনপি-জামায়াত জোটের খোঁড়া যুক্তির সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, বর্তমানে আমরা ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। এসব কমিউনিটি ক্লিনিকের প্রথম ৪ হাজার যখন চালু করি, তখন সেগুলো ৭০ ভাগের মতো সাফল্য অর্জন করে। কিন্তু ২০০১ সালে খালেদা সরকার ক্ষমতা এসেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ, এখানে যারা কাজ করবে, যারা সেবা নেবে, তারা নৌকা মার্কায় ভোট দেবে, সুতরাং এগুলো বন্ধ করে দিতে হবে।

সরকারপ্রধান বলেন, আমরা বিএনপির মতো দৈন্য চিন্তা করি না। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, সেগুলোতে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ সেবা নিচ্ছে। বিএনপির চিন্তায় দৈন্য আছে। তারা সব সময় স্বার্থপরতায় ভুগে।

দেশে দারিদ্র থাকবে না, ভূমিহীন-গৃহহীন থাকবে না; স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাই নৌকায়ই আস্থা রাখার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।

উন্নয়ন সহযোগি হিসেবে পাশে থাকায় জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের জীবনের চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা, সেই সঙ্গে সঙ্গে সড়ক যোগাযোগসহ সব ক্ষেত্রে ২০০৯ সাল থেকে উন্নয়ন করেছি। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে এগুলো করতে পেরেছি। এ জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031