IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজার আরেক হাসপাতালে ইসরাইলের বোমা হামলা

গাজার আরেক হাসপাতালে ইসরাইলের বোমা হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজার হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় ৫শ ফিলিস্তিনি নিহত হওয়ার একদিনের মধ্যে ফের আরেকটি হাসপাতালে হামলা। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও বরাবরের মতো ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার জন্য অন্যপক্ষকে দায়ী করেন।

এ হামলার ঘটনায় ইসরায়েলের ওপর তেল রপ্তানীতে নিষেধাজ্ঞা আরোপের দাবি জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে। এদিকে শুধু মানবিক সহায়তার জন্য সীমান্ত খুলে দিয়ে রাজি হয়েছে মিশর।

গাজার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় ৫ শতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় পুরো বিশ্ব যখন শোকে বিহ্বল, তখনও হামলা বন্ধ করেনি ইসরায়েল। মাত্র একদিনের মধ্যেই ফের আরেকটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলী বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের কয়েক ঘণ্টা আগেই আল আহলি আরব হাসপাতালে ওই ভয়াবহ হামলা হয়। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠে।

তবে বাইডেন তার মিত্র দেশ ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষেই সাফাই গান। তেল আবিবে পৌঁছানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তবে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা ঘোষণা করেন তিনি।

আলোচনা হয় মিশরের রাফাহ সীমান্ত খুলে দেয়া নিয়ে। মিশর সাফ জানায়, আর কোনো শরণার্থী নিতে রাজি নয় তারা। তবে প্রতিদিন ২০ ট্রাক করে মানবিক সহায়তার জন্য সীমান্ত খুলে দেয়ার জন্য রাজি হয়।

জাতিসংঘ বলছে, গেল ১৩ দিনের সংঘাতে বাস্তচুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। এসব শরণার্থীদের জন্য প্রতিদিন অন্তত ১০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন বলে জানায়।

এদিকে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। জরুরি বৈঠক করে ইসলামি সহযোগী সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন- ওআইসি। এসময় টানা হামলার প্রতিবাদে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ইরান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728