IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফিলিস্তিনিদের জন্য জরুরি সামগ্রী পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফিলিস্তিনিদের জন্য জরুরি সামগ্রী পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ওষুধ এবং জরুরি অন্যান্য জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। পাঠানোর পথ ক্লিয়ার না হলেও আমরা ফিলিস্তিনে ওষুধ পাঠাবো। এছাড়া আগামী শুক্রবার (১৯ অক্টোবর) বাংলাদেশের সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া পড়ানো হবে।

তিনি বলেন, শিগগির একটি শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার মাধ্যমে সেটি জানানো হবে।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সচিব বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের হাসপাতালে যে অ্যাটাক করেছে সেখানে বহু শিশু এবং নারী মারা গেছে। সে সম্পর্কে তারা (১৪ দেশের রাষ্ট্রদূতরা) তাদের বক্তব্য তুলে ধরেছেন। ফিলিস্তিনিদের ব্যাপারে বাংলাদেশের যেই সমর্থন আছে, সেই সমর্থন যেন অব্যাহত থাকে সেটাও চান তারা।

প্রধানমন্ত্রী বলেছেন, এই ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। হাসপাতালের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

প্রধানমন্ত্রী বলেন, সমস্যার মূল যে কারণগুলো রয়েছে, এগুলো বের করে বিশ্বসম্প্রদায়কে একটা সমাধানের পথ বের করতে হবে। তার জন্য দরকার মুসলিম উম্মাহর ঐক্য। ঐক্য হলে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত হবে।

সচিব বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের উপর প্রধানমন্ত্রী বার বার জোর দিয়েছেন। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত হবে। আর ২৩৮ এবং ৩৪২ যে রেজুলেশনগুলো আছে, সেগুলো বাস্তবায়িত হয়নি।

সচিব আরও জানান, আজকে ওআইসি একটা জরুরি সভা ডেকেছে। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন। তিনি বক্তব্য দিয়েছেন। তারা একটা রেজ্যুলেশনে এই মুহূর্তে কাজ করছে। আজকে যারা রাষ্ট্রদূত ছিলাম তারা এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এর মাধ্যমে শক্তিশালী বার্তা যাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে, যে এটা চলতে পারে না। যুদ্ধ বা সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই সমস্যার সমাধান যেন নতুন করে করা হয়।

সচিব বলেন, আমরা সবসময় তাদের (ফিলিস্তিনি) পাশে ছিলাম, আমরা তাদের পাশে থাকব। এবারও আমরা ওষুধ এবং জরুরি সামগ্রী পাঠাবো। আন্তর্জাতিকভাবে যতগুলো ফোরাম আছে আমরা সেখানে সক্রিয় ভূমিকা রাখব।

রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাই একসঙ্গে হয়েছেন এটাও একটা মেসেজ।

সচিব জানান, ফিলিস্তিনের সমস্যার কথা চিন্তা করে তারা (রাষ্ট্রদূতরা) সবাই একত্র হয়েছেন, এক ভয়েজে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রশংসা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31