IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> হতাহতদের দেখতে হাসপাতালে আ.লীগ নেতারা

হতাহতদের দেখতে হাসপাতালে আ.লীগ নেতারা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকায় শনিবার সংঘর্ষে নিহত পুলিশ সদস্য ও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাহবুবউল আলম হানিফ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

আওয়ামী লীগ নেতারা নিহত পুলিশের পরিবারের সদস্য এবং আহত পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন উত্থাপন করে বলেন, সাংবাদিকরা কী অপরাধ করলেন? তারা তো নিউজ কাভার করতে গেছেন। তাদের ওপর কেন হামলা হলো? এটার উপযুক্ত বিচার আমরা নিশ্চিত করব।

তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) যে নৃশংসতা দেখিয়েছে তা ২০১৩-১৪ সালের নৃশংসতাকেও হার মানিয়েছে। তারা যে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাননি। ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীন। এভাবে সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তথ্যমন্ত্রী বলেন, এর বাইরে ১৫০ জনের মতো পুলিশ সদস্য এবং অনেক সাধারণ মানুষও আহত হয়েছেন। এক পুলিশ সদস্য মারা গেছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা তা দেখেছি। তার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31