IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নরের যোগদান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নরের যোগদান

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন এ কে এম সাজেদুর রহমান খান। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২২-১১-২০২০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০ (৪) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ (বাষট্টি) বছর পর্যন্ত অর্থাৎ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ লাভের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ১০ জুলাই ১৯৮৪ সালে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।

সাজেদুর রহমান খান ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সাভারের আনন্দপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কে এম শামসুর রহমান খান এবং মা শামসুন্নাহার খানম। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সালে বিএসসি (সম্মান) অর্থনীতি এবং ১৯৮২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব এবং বিআইবিএম থেকে কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রামে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি পেশাগত জীবনে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930