IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> দুই লাখ প্রবাস ফেরতকে সাড়ে ১৩ হাজার টাকা সহায়তা দেবে সরকার

দুই লাখ প্রবাস ফেরতকে সাড়ে ১৩ হাজার টাকা সহায়তা দেবে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় দুই লাখ প্রবাস ফেরতকে সাড়ে ১৩ হাজার টাকা করে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়াও তাদের উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ এবং ঋণ পেতেও সহায়তা করা হবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ’রিকভারি অ্যান্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এম্প­য়মেন্ট বা রেইস’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ উদ্যোগ নিয়েছে। প্রকল্পে সহায়তা করছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারির সময় প্রায় ৫ লাখ প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন। এসব শ্রমিককে পুনর্বাসন ও আরও দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এসব শ্রমিকদের ঘুরে দাড়াঁনো এবং অর্জিত দক্ষতা কাজে লাগাতে বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্প নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে প্রকল্পের অর্থের পরিমাণ ২৭০ কোটি টাকা। ২ লাখ বিদেশ ফেরত শ্রমিক ১৩ হাজার ৫শ’ টাকা করে পাবেন। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের একটি ডাটা বেইজ তৈরি হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রকল্পের সহায়তা নিতে সারাদেশের ৩০টি সেন্টারের মাধ্যমে নিবন্ধন করা যাবে। তবে ইতোমধ্যে ৫৯ হাজার ১৯৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৫শ’ এবং নারী ২ হাজার ৬৯৫ জন।

ড.আহমেদ মনিরুছ সালেহীন বলেন, ফিরে আসা প্রবাসী কর্মীদের পুনর্বাসনে এ প্রকল্পের আওতায় প্রবাসীদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হবে। একই সঙ্গে তাদের এককালীন অর্থিক প্রণোদনা দেওয়া হবে। তিনি বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল করোনা কালীন সময়ে ফিরে আসা প্রবাসীদের নিয়ে এই প্রকল্প। কিন্তু পরে আমরা তা সার্বজনীন করেছি।

প্রাথমিকভাবে দুই লাখকে এখন সরাসরি এ প্রকল্পের আওতায় যুক্ত করা হবে। তাদের ব্যবসায়িক ট্রেনিং দেওয়া হবে। পুঁজির ব্যবস্থা করা হবে। ব্যাংকের সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসীদের সহায়তায় সরকার সোচ্চার রয়েছে। গত ৬ মাসে ৫৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, নতুন এ প্রকল্প এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট এবং সুনামগঞ্জ।

বক্তারা বলেন, বতর্মানে বিশ্বের ১৭৮টি দেশে ১ কোটি ৩০ লাখের বেশি প্রবাসী কাজ করছে। তাদের রক্ত-ঘামের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে সচল রাখছে অর্থনীতির চাকা। এসব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা বলেন নতুন এ প্রকল্পের আওতায় যে সব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে- নগদ প্রণোদনা, আত্মকর্মসস্থানে সহযোগিতা, ঋণ পেতে সহযোগিতা, মানসিব কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষণে সহযোগিতা, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং অন্যান্য কল্যাণমূলক কাজ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31