IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘চোরাগোপ্তা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

‘চোরাগোপ্তা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ‎চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মানুষ ও গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এরপরও যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে-তাদের বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।‘

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশপ্রধান ‎চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা সিইসি, কমিশনারদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে-নিরপেক্ষভাবে উৎসবমুখর পরিবেশে করার জন্য যেসব কাজ করা দরকার আইনানুগভাবে সেসব কাজ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন।

পুলিশপ্রধান বলেন, আমরা বলেছি; প্রতিশ্রুতি দিয়েছি-আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব প্রতিপালনে দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের আশ্বস্ত করেছি। আমরা আশা করছি, নির্বাচন কমিশনের অধীনে, তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে একটি অবাধ, সুষ্ঠু ও চমৎকার নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব।

ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনাদের কাছে আশঙ্কাজনক কোনো খবর আছে কি না?-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আমরা বোধ করছি না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সহিংসতা যারা করছে-তারা বাসে, গাড়িতে, ট্রেনে আগুন দিচ্ছে। অনেকে অ্যারেস্ট হচ্ছে। আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে সাধারণ মানুষ ও গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এরপরও যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে-তাদের বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।

ভোটের দিনে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, আমরা এখন পর্যন্ত কোনো হুমকি দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা আমাদের সব সময় তথ্য দিচ্ছে, সেই তথ্যের আলোকে আইনশৃঙ্খলা রক্ষার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সেই সক্ষমতা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে পুলিশ-প্রশাসনের ব্যর্থতার কথা বলেছেন সিইসি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আইজিপি বলেন, উনি কী বলেছেন আমার জানা নেই। কিন্তু যেখানে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটার বিষয়ে যদি কারও কোনো ত্রুটি বিচ্যুতি পাই, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং হবে।

আইজিপি আরও বলেন, কেবল জাতীয় নির্বাচন নয়, ছোট নির্বাচনেও যদি কোনো আইনবহির্ভূত, বিধিবহির্ভূত যে কোনো ঘটনা সংঘটিত হয়, এর জন্য পুলিশের লোক হোক বা যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31