IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘গাজায় অবশ্যই বন্ধ করতে হবে’

‘গাজায় অবশ্যই বন্ধ করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর ফ্রাঁসেস্কা আলবানিজ বলেছেন, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। অবশ্যই এটা বন্ধ করতে হবে। গাজায় হাতেগোনা যে কয়েকটি হাসপাতাল নামকাওয়াস্তে সচল আছে তারা রোগী ও মৃতদেহের ব্যবস্থাপনা করতে গলদঘর্ম।

এর মধ্যে গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা হামলা চালাচ্ছেন ইসরাইলিরা। দিয়ের আল-বালাহ’তে এমন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ওদিকে গাজায় আক্রমণ বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের সিনিয়র নেতারা।

৭ অক্টোবর থেকে হামলায় গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৬,২৪৮।

এ অবস্থায় দখলীকৃত ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর আলবানিজ বলেছেন, গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। তাদের এই হত্যাযজ্ঞকে সমর্থন করা যায় না। এটা পুরো উন্মাদনা ছাড়া কিছু না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তার সঙ্গে শেয়ার করেছেন গাজার ভয়াবহ ভিডিও ফুটেজ। তাতে দেখানো হয়েছে ফিলিস্তিনি মৃত নবজাতকদের। দেখানো হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুরা কীভাবে মেঝেতে পড়ে আছে।

তিনি লিখেন, হাসপাতালগুলো আর কার্যকর নেই। কোনো চিকিৎসা নেই। এ বিষয়টি ব্যাখ্যা করার কোনো ভাষা নেই।

ওদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে ফিলিস্তিনের জাতিসংঘ মিশন। ইসরাইল আন্তর্জাতিক আইন মানছে না এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এতে বলা হয়েছে, আইন নিয়ে অব্যাহতভাবে মস্করা করতে ইসরাইলকে অনুমতি দিতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায়। নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করছে ইসরাইল। এটি কীভাবে মেনে নিতে পারে পরিষদ?

উল্লেখ্য, ১৫ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে গাজায় জরুরি ভিত্তিতে এবং সম্প্রসারিত সময়ের জন্য মানবিক যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে আইনগতভাবে বাধ্য যুদ্ধবিরতি মানতে নিজের শক্তি ব্যবহার করতে হবে নিরাপত্তা পরিষদকে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31