IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেলেন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াদুদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ইউনিট হতে গাজীপুর জেলার পুবাইলের কৃতি সন্তান ওয়াদুদুর রহমানকে “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নাঈম শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইসিএএলডিআরসি’র উপদেষ্টা (ইউএসএ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ।

এসময় অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী ডলি জহুর। আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে।

অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, এ পর্যন্ত অনেক সম্মাননা পেয়েছি তবে এ সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মাননা। আমার মেধা, দক্ষতা ও কাজের মূল্যায়নে যে সম্মান আপনারা আমাকে দিলেন, এ জন্য আমি আইসিএএলডিআরসি’র প্রতি কৃতজ্ঞ। আমি আশাবাদী এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31