IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র’

‘বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র’

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।

বিএনপি দাবি করছে আমেরিকা এ ধরনের নির্বাচন চায় না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দাবি করতেই পারে। তাদের জিজ্ঞেস করেন। আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।

গত ২৮ অক্টোবরে রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকে ১১ দফ অবরোধ পালন করেছে দলটি। ওই সমাবেশের পর এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও ওইদিন প্রধান বিচারপতির বাড়িতেও হামলা করা হয়।

হরতাল ও অবরোধকে কেন্দ্র করে সারা দেশে কয়েকশ’ গাড়িতে আগুন ও ভাঙচুর করার অভিযোগ রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেককেই হাতেনাতে আটক করেছে।

এদিকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার মধ্যেই ১৮ ডিসেম্বরের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ছক কষছে বিএনপি। ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর হওয়ার। নির্বাচন প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন বিএনপি নেতারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31