IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষামন্ত্রী

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তরুণরা দেশের সম্পদ। তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আমাকে নির্দেশনা দিয়েছেন।

নবগঠিত মন্ত্রীপরিষদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করার পর প্রথমবার চট্টগ্রাম এসে শিক্ষামন্ত্রী শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর।

মত বিনিময়কালে মন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়ে শিক্ষার প্রসারে যেমন এগিয়ে যেতে হবে, তেমনি বৃহত্তর চট্টগ্রামের উন্নয়েনেও সবার সহযোগিতা কাম্য। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে উন্নত ও আন্তর্জাতিকমানের অনেকগুলো অবকাঠামো চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন কারিকুলামসহ শিক্ষা পরিবারের নানা কাজ নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে, আমি সাংবাদিকদের সাথে নিয়ে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব। চট্টগ্রামে একটা ইকোনোমিক ইকোসিস্টেম যেন আমরা তৈরি করতে পারি সে ব্যাপারেও সকলের সহযোগিতা কামনা করি। জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময়শেষে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী।

চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় যান। এরপর নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের ফিরিঙ্গিবাজারস্থ বাসভবন এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আন্দারকিল্লাস্থ বাসভবনে যান। এখান থেকে বেরিয়ে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তার বহদ্দারহাটস্থ বাসভবনে যান। এরপর নগরীর চশমাহিলে নিজ বাসায় পৌঁছান মন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকম-লীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যকরী সদস্য কাউন্সিলর মো. জাবেদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. সেলিম আকতার চৌধুরী, ৩৩ নং ফিরিঙ্গীবাজার আওয়ামী লীগের সভাপতি স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, যুবনেতা ফারহান আহমেদ প্রমুখ।

শিক্ষামন্ত্রী শুক্র ও শনিবার দু’দিন চট্টগ্রামে কাটাবেন। এ সময়ে তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31