IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজল
Home >> লিড নিউজ >> প্রবাস >> বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিস এর যাত্রা শুরু

বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিস এর যাত্রা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী। আইকন অব দ্য সিস নামের ওই প্রমোদতরীটি ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট) দীর্ঘ। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোদতরীতে ২০টি ডেক রয়েছে। এতে সর্বোচ্চ ৭ হাজার ৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

ওই প্রমোদতরীর প্রায় আড়াই হাজার ক্রু সদস্যের জন্য আলাদা ভাবে থাকার ব্যবস্থা রয়েছে। তবে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চালিত এই প্রমোদতরী থেকে জলবায়ুর জন্য ক্ষতিকারক মিথেন গ্যাস বাতাসে অনেক বেশি নিঃসৃত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনের (আইসিসিটি) এর মেরিন প্রোগ্রামের পরিচালক ব্রায়ান কোমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটা ভুল পথে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এলএনজিকে মেরিন ফুয়েল হিসাবে ব্যবহারের ফলে এ থেকে মেরিন গ্যাস তেলের চেয়ে আনুমানিক ১২০ শতাংশ বেশি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ঘটাতে পারে। চলতি সপ্তাহের শুরুতে আইসিসিটি একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, এলএনজি-জ্বালানিবাহী জাহাজ থেকে মিথেন নির্গমন বর্তমান বিধি-নিষেধের চেয়েও বেশি। মেরিন ফুয়েলের তুলনায় এলএনজি অনেক পরিশুদ্ধভাবে পোড়ানো হলেও এ থেকে বড় ধরনের ঝুঁকি থেকেই যায়।

শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস মিথেন বায়ুমন্ডলে ২০ বছর ধরে কার্বনডাই অক্সাইডের চেয়ে ৮০ গুন বেশি তাপ ধরে রাখতে পারে। বিশ্বের উষ্ণায়ন কমাতে মিথেন গ্যাস নিঃসরণ কমানোকেই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা হচ্ছে।

আইকন অফ দ্য সিস তৈরি করতে খরচ হয়েছে দুই বিলিয়ন ডলার। এতে সাতটি সুইমিং পুল, ছয়টি ওয়াটারস্লাইড এবং ৪০টিরও বেশি রেস্তোরাঁ এবং বার রয়েছে।

বিভিন্ন ধরনের কয়েক ডজন কেবিন আছে আইকন অব দ্য সিস নামের ওই প্রমোদতরীতে। এর ৭০ শতাংশ রুমের সঙ্গেই রয়েছে বারান্দা। বিনোদনের জন্য সেখানে সঙ্গীতশিল্পীরাও থাকছেন।

এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিস। একে পেছনে ফেলে এখন বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর জায়গা দখল করে নিয়েছে আইকন অব দ্য সিস।

টিটিএন

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31